প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

“দেশ গড়তে নয়, প্রতিশোধ নিতে এসেছেন তারেক”—আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবে তসলিমা নাসরিনের বিস্ফোরক প্রতিক্রিয়া

20260412 082108 0000
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল ঘিরে রাজনৈতিক ঝড়, গণতন্ত্র নিয়ে প্রশ্নে তীব্র সমালোচনা

বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তথাকথিত “সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০২৬” ঘিরে, যার মাধ্যমে দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আলোচনা সামনে এসেছে।

বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক । তিনি এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়ে সরাসরি বিরোধিতা করেন।

তসলিমা নাসরিন তার বক্তব্যে বলেন, “তারেক তো মনে হচ্ছে ইউনুসের এক্সটেনশন। ভেবেছিলাম ইউনুস দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, নির্বাচনে জয়ী হয়ে তারেক দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে বাঁচাবেন। কিন্তু তিনিও একই পথে হাঁটছেন।”

তিনি আরও বলেন, “তাহলে তারেকও দেশ গড়তে নয়, ইউনুসের মতো প্রতিশোধ নিতে এসেছেন। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের কাজ নয়।”

তার মতে, এ ধরনের উদ্যোগ সরাসরি ফ্যাসিবাদী পদক্ষেপ, যা বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক কাঠামো এবং জনগণের রাজনৈতিক অধিকারের ওপর আঘাত হানে। তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রকে এভাবে ক্ষতিগ্রস্ত করা হলে ভবিষ্যতে এর পরিণতি ভয়াবহ হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যেকোনো প্রচেষ্টা দেশে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত বাড়াতে পারে। একই সঙ্গে এটি গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।

সমালোচকদের মতে, ইতিহাস ও জনগণের শেকড়কে কোনো আইন বা নিষেধাজ্ঞা দিয়ে মুছে ফেলা সম্ভব নয়। বরং এমন সিদ্ধান্ত জনমনে আরও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বর্তমানে বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে, এবং এর প্রভাব আগামী দিনের রাজনীতিতে গভীর ছাপ ফেলতে পারে।

প্রিন্ট করুন