প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ

Shafiq ahmed 768x402 1
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস, বয়স হয়েছিল ৮৯; ছিলেন দেশের অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক বার কাউন্সিল নেতা


সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

আইন পেশায় তিনি ছিলেন দেশের অন্যতম জ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তিত্ব। কুমিল্লায় ১৯৩৭ সালে জন্মগ্রহণ করা শফিক আহমেদ ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

প্রিন্ট করুন