দেবীদ্বারে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, অবরুদ্ধ ৪০ পরিবার; মসজিদে যেতে ঘুরতে হচ্ছে দীর্ঘ পথ
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পৈরাংকুল গ্রামে পারিবারিক বিরোধের জেরে একটি দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪০টি পরিবার অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, মসজিদে নামাজ আদায়, জরুরি যাতায়াত এমনকি...