দেবীদ্বারে পিডিবিএফ মাঠকর্মীর বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের ভিড়
ঋণ ও এফডিআরের টাকা নিয়ে পালানোর অভিযোগ কুমিল্লার দেবীদ্বারে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এক মাঠকর্মীর বিরুদ্ধে শতাধিক গ্রাহকের ঋণের জমা, সঞ্চয় ও এফডিআরের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবিতে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পিডিবিএফের দেবীদ্বার কার্যালয়ে...