তাদের ঈদের আনন্দ আর হলো না, রডবোঝাই ট্রাকের নিচে ঝরে গেল ১৫ প্রাণ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৫ জনের। ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আগেই রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো তাদের। দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।...