চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার মাহারাজপুর ফিল্টারহাট এলাকার মহানন্দা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হাসিব মাহারাজপুর ফিল্টারহাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে। তিনি...