৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষার্থী সালেহা: সন্তানদের সঙ্গে এখন সহপাঠী!
স্কুলজীবনের মাঝপথেই সংসারের ভার এসে পড়ে সালেহা খাতুনের উপর। মাত্র সপ্তম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয় তার, তখনই থেমে যায় আনুষ্ঠানিক পড়াশোনা। কিন্তু মনের ভেতর লুকিয়ে রাখা শিক্ষার স্বপ্নটাকে কোনো দিন মুছে যেতে দেননি তিনি। সংসার, সন্তান, স্বামী—সবকিছুর সাথে তাল...