বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়া: প্রশ্ন এড়িয়ে গেলেন ড. ইউনূস, উঠছে ঐতিহ্য ধ্বংসের অভিযোগ
বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়া নিয়ে করা এক সরাসরি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বিতর্কে জড়ালেন বাংলাদেশের বিতর্কিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপে একজন প্রবাসী সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন: "আপনি বলেছিলেন সবার ঐক্যই আপনার...