কুমিল্লায় প্রাণ ফিরে পেয়েছে বর্ষার ঐতিহ্য || বর্ষার ভাসায় ভেসে এসেছে জমজমাট ‘চাইয়ের হাট’!
কুমিল্লায় বর্ষা এলেই হাটবাজারে এক ভিন্ন আমেজ—জমে ওঠে মাছ ধরার দেশীয় ফাঁদ ‘চাই’-এর হাট। জেলার খাল-বিল, নদীঘেরা ভূপ্রকৃতিতে বর্ষার পানিতে প্লাবিত হয়ে ওঠে নিম্নাঞ্চল। আর এই সময়টাকেই কাজে লাগিয়ে শুরু হয় গ্রামীণ মাছ শিকারের উৎসব। সেই উৎসবেরই এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ...