সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইউনুস মিয়া (৪৩)। শুক্রবার রাতে জেদ্দা–রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়,...