চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল সিএনজি চালকের, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যের ছুরিকাঘাতে এক সিএনজি অটো রিক্সাচালক মারা গেছেন। নিহত সিএনজি চালকের নাম মো. হৃদয় (২৪)। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত...