“তথ্য আপারা সরকারকে ব্ল্যাকমেইল করছেন”— বিতর্কিত মন্তব্য উপদেষ্টা শারমীন মুরশিদের
তথ্য আপাদের আন্দোলন নিয়ে সরকারের উপদেষ্টার বিতর্কিত মন্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজপথে। জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এক আলোচনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “তথ্য আপারা সরকারকে বিব্রত, কোণঠাসা ও ব্ল্যাকমেইল করছেন।...