চালককে গলা কেটে হত্যা, মিশুক ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২
নরসিংদীতে চালককে গলা কেটে হত্যা করে মিশুক (বিভাটেক) ছিনতাইয়ের চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লুণ্ঠিত মিশুক ও এর চারটি ব্যাটারি...