মা দিবসে ১০ মায়ের হাতে স্বাবলম্বিতার উপহার
মা দিবসে সেলাই মেশিন বিতরণ করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে জেলার বাগানবাড়ী এলাকায় অস্বচ্ছল ও উদ্যোমী ১০ মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন, যাতে তারা নিজেরাই আয়-রোজগার করে পরিবারের পাশে দাঁড়াতে পারেন।...