সিলেটে ট্যুর পারমিট বিতর্ক: পর্যটকদের বের করে দিল কওমি ছাত্ররা, উত্তাল নেটদুনিয়া
সিলেটে ট্যুর পারমিট লাগবে কি না—এই প্রশ্নে এখন উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। ঈদের ছুটিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের জোর করে বের করে দেওয়ার ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে ক্ষোভ ও বিতর্ক। স্থানীয় একটি কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের...