রংপুরে পোস্টপেইড মিটার গ্রাহকদের বিল প্রদান বন্ধের প্রতিবাদে নেসকোকে স্মারকলিপি
রংপুরে বিদ্যুতের পোস্টপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের বিল গ্রহণ বন্ধের অভিযোগে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলীর কাছে এ...