হাঁকডাকহীন স্মৃতি : বুড়ি নদীর পাড়ে নিঃশব্দ মুরাদনগরের সিদ্ধিগঞ্জ বাজার
হাঁকডাকহীন স্মৃতি—এই শব্দবন্ধেই লুকিয়ে আছে কুমিল্লার মুরাদনগরের এককালের জমজমাট সিদ্ধিগঞ্জ বাজারের করুণ বাস্তবতা। একসময় বুড়ি নদীর তীরে বসত নদীপথনির্ভর এই প্রাণবন্ত বাজার। চারপাশ মুখর থাকত ক্রেতা-বিক্রেতার গলা ফাটানো ডাকে, ভিড় করত নৌকা, ভেসে আসত বাঁশির সুর। আজ সেখানে কেবল ঝিম...