খেয়াঘাটের দরপত্রে অসুস্থ প্রতিযোগিতা, বাড়তে পারে চরবাসীর যাতায়াত ব্যয়
চরবাসীর ভোগান্তির আশঙ্কা দরপত্রে অসুস্থ প্রতিযোগিতায় সাধারন মানুষের ভোগান্তি বাড়ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের যমুনা চরের ঠুটিয়া, ভাটদিঘুলিয়া ও চৌরপাড়া গ্রামের হাজারো মানুষের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়াঘাট। কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় কাজে প্রতিদিন এই নৌপথ...