মারা গেলেন বীরযোদ্ধা সখিনা বেগম, যিনি একাই কুপিয়ে হত্যা করেছিলেন পাঁচ রাজাকারকে
সশস্ত্র প্রতিরোধের সাহসী প্রতীক, নারী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম (৯৩) আর নেই। মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বড়মাইপাড়া গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের ভাগনেকে পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হতে দেখে প্রতিশোধপরায়ণ হয়ে যুদ্ধে নামা এই নারী এক পর্যায়ে...