রাতের কুমিল্লায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় নগরবাসী
ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্যে কুমিল্লা নগরীর রাতের পরিবেশ ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মর্মান্তিক হত্যাকাণ্ডে তাঁর পরিবার-স্বজনদের পাশাপাশি পুরো কুমিল্লাবাসীই হতবাক। এ ঘটনায় নগরজুড়ে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। নগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল...