মুরাদনগরে মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশুবিক্রির অভিযোগ, ফিরে পেতে আকুতি
কুমিল্লার মুরাদনগরে মায়ের অজান্তে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সী এক শিশুকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। সন্তানকে হারিয়ে দিশেহারা মা তাছলিমা আক্তার এখন শিশুটিকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনাটি ঘটেছে মুরাদনগর উপজেলার...