মুরাদনগরের ঐতিহ্যবাহী মিয়া বাড়ি জামে মসজিদ সংরক্ষণে সরকার কি উদ্যোগ নেবে?
মিয়া বাড়ি জামে মসজিদ সংরক্ষণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে—এমনই মনোভাব কুমিল্লার মুরাদনগরবাসীর। উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে ভূবনঘর গ্রামের জমিদারবাড়িতে অবস্থিত এই স্থাপত্য নিদর্শন শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং স্থানীয় গর্ব, ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। ১৮৬৭...