শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, ১৫৫ পরিবার পাচ্ছে মাসিক ভাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারকে মাসিক ভাতা প্রদান করা হবে। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে...