ভারতে যাওয়ার পথে সীমান্তে গুলিবিদ্ধ রতি জয়ধর, ইছামতি নদী থেকে মরদেহ উদ্ধার
স্ত্রী-সন্তানের কাছে যাওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রতি জয়ধর (৪৫)। কিন্তু সেই যাত্রা শেষ হলো সীমান্তের নদীতে—গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হলো তার নিথর দেহ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে...