দেবীদ্বারে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষ, ভাঙচুরের অভিযোগে উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে অভিযোগের তদন্তে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, পরে অভিযান চালিয়ে পুলিশ অন্তত পাঁচটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে এবং নারীসহ...