কুমিল্লায় তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যানজট নিরসনে সহযোগিতা করাকে কেন্দ্র করে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন—যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের...