লাইভে এসে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার
জেড আই খান পান্না
১৫ আগস্ট শোক দিবস: শহীদ বঙ্গবন্ধু ও পরিবারের স্মরণে দেশবাসীর দোয়া ও শোক পালন আহ্বান
আগামী ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে দেশের মানুষের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’র সমন্বয়কারী জেড আই খান পান্না রবিবার (১০ আগস্ট) রাতে বলেন, “১৫ আগস্টের শোক দিবস আমাদের জাতির জন্য একটি গভীর শোকের দিন। ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৬ জন শহীদ সদস্য এবং দুই বাহ্যিক শহীদকে স্মরণ করে দোয়া করবেন।”

তিনি আরো বলেন, “যেখানেই থাকুন, শুক্রবার ১৫ আগস্ট অন্তত কালো ব্যাচ ধারণ করুন কিংবা কালো পোশাক পরিধান করুন। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, যিনি ১৭ বছর কারাগারে কাটিয়েছেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এই ১৫ আগস্ট বঙ্গবন্ধু শোক দিবসের দিনে মসজিদ, মন্দির কিংবা ঘরে বসে অন্তরে ভালোবাসা নিয়ে শহীদদের জন্য দোয়া করুন।”
জেড আই খান পান্না বলেন, “শহীদ বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসের, শেখ রাসেল ও অন্যান্য শহীদের স্মরণে দেশের সবাইকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শোক দিবস পালন করার আহ্বান জানাই। কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার প্রয়োজন নেই, যেখানেই থাকুন, অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে হাত তুলে প্রার্থনা করুন।”
১৫ আগস্ট বঙ্গবন্ধু শোক দিবস শুধু একটি দিন নয়, এটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং জাতির পিতার আত্মত্যাগ স্মরণ করার দিন। মঞ্চ ৭১-এর পক্ষ থেকে জেড আই খান পান্না দেশের সকল নাগরিককে এই শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন।





















