প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

গাইবান্ধায় পরিচ্ছন্নতা কর্মীর ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

IMG 20260505 WA0001
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় হামলার ঘটনায় সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

রোববার (৩ মে) দুপুরে কাঁচারি বাজার এলাকায় গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাঁশফোর কল্যাণ পরিষদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, সন্তোষ বাঁশফোড়, কীর্তন বাঁশফোড়, সোহেল বাঁশফোড় ও বকুল বাঁশফোড়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে অর্ধশতাধিক হরিজন সম্প্রদায়ের সদস্য অংশ নেন।

বক্তারা জানান, হীরালালের ছেলে রবিনকে চুরির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন প্রতিবেশী আব্দুর রশিদ। পরে স্থানীয় শালিসে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে ক্ষুব্ধ হয়ে গত ১৭ এপ্রিল ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তারা অভিযোগ করেন, গাইবান্ধায় হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনো আসামি গ্রেফতার হয়নি। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়।

মানববন্ধন থেকে দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রিন্ট করুন