পলাশবাড়ীতে দুর্যোগ মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা যাচাই এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছেন স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল।
সোমবার (৫ মে) সকালে পলাশবাড়ী দুর্যোগ মোকাবিলা কার্যক্রমের অংশ হিসেবে গবেষক দলের প্রধান অধ্যাপক ড. দিলারা জাহিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান প্রতিষ্ঠানের বিদ্যমান সক্ষমতা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনও পরিদর্শন করা হয়।
দুপুরে পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর সঙ্গে পলাশবাড়ী দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এ সময় স্বাস্থ্যসেবা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারে এমপির নেওয়া উদ্যোগের প্রশংসা করেন গবেষক দলের প্রধান।

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি: