প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চান্দিনা প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি রণবীর, সম্পাদক মাসুম—স্বতঃস্ফূর্ত ভোটে সম্পন্ন নির্বাচনী উৎসব

রীমা 20250705 233527 0000
Mohammad Shariful Alam Chowdhury

চান্দিনা প্রেস ক্লাব নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে কালের কণ্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ নির্বাচিত হয়েছেন। শনিবার (৫ জুলাই) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অবাধ, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবদুল বাতেন। অর্থ সম্পাদক পদে আজকের কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

চান্দিনা প্রেস ক্লাব
চান্দিনা প্রেস ক্লাব নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে কালের কণ্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদ হাসান এবং কুমিল্লা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আখতার হোসাইন।

নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন, চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. মোশারফ হোসেন, পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসেম, ইসলামী আন্দোলন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাও. সাইফুল ইসলাম সরকার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চান্দিনা উপজেলা প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি, গণঅধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা সভাপতি এম এ জামান, শ্রমিক মজলিম কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. আবু বকর ছিদ্দিকী, কুমিল্লা উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক কেএম জামাল প্রমুখ।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কাজী এনামুল হক ফারুক জানান, ৫টি পদের বিজয়ীরা আগামী এক সপ্তাহের মধ্যে সকল সদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য চান্দিনা প্রেস ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে।

প্রিন্ট করুন