প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে গোমতীতে, প্রস্তুত রাখা হয়েছে ৫৮৩টি আশ্রয়কেন্দ্র

পানি দ্রুত বাড়ছে প্লাবিত হচ্ছে কুমিল্লার নিম্নাঞ্চল 🌀 বৃষ্টি ও ঢল 20250710 182338 0000
ফাহিমা বেগম প্রিয়া

টানা বৃষ্টি- গোমতীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে কুমিল্লার নিম্নাঞ্চল: ফের বন্যার শঙ্কা

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দ্রুত বাড়ছে গোমতী নদীর পানি। এতে কুমিল্লা জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং ফসলি চরসমূহ প্লাবিত হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে গোমতী নদীর পানির উচ্চতা দাঁড়িয়েছে ৯.৬৮ মিটার, যা বিপদসীমার মাত্র ১.৬৮ মিটার নিচে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টি
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দ্রুত বাড়ছে গোমতী নদীর পানি। এতে কুমিল্লা জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং ফসলি চরসমূহ প্লাবিত হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

অপরদিকে, ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বৃষ্টির কারণে উজান থেকে পানি প্রবাহিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। যদিও সেখানে বৃষ্টি কিছুটা কমেছে, ফলে নদীর প্রবাহ কিছুটা ধীর হয়েছে।

পাউবো কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান জানান, “গোমতী নদীর বিপদসীমা ১১.৩০ মিটার। এখনো আমরা প্রায় দেড় মিটার নিচে আছি। তবে বৃষ্টি না কমলে অবস্থা আরও খারাপ হতে পারে। আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।”

জেলা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন,“আগামী দুই-একদিন একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।”

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, “৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবার, জিআর চাল ও নগদ অর্থ মজুদ রয়েছে।”

এরইমধ্যে টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গোমতীর পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

প্রিন্ট করুন