প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুরাদনগরে দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, সেনা মোতায়েন

MURADNAGAR COMPANIGONJ
আজকের কথা ডেস্ক

ফারজানা পরিবহনকে ঘিরে মুরাদনগরে দুই গ্রুপের দ্বন্দ্ব, বাখরনগর ও ভিংলাবাড়ি গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ

মুরাদনগরে দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, সেনা মোতায়েন— কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে বাখরনগর ও দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ফারজানা পরিবহনের ড্রাইভার সোহেল ও সাংবাদিক মনিরুল হকের মধ্যকার হাতাহাতিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। পরে বাখরনগর গ্রামের লোকজন পরিবহন কাউন্টার ভাঙচুর করে এবং শুক্রবার সকালে ভিংলাবাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়।

পুলিশ হস্তক্ষেপে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সন্ধ্যার পর কোম্পানীগঞ্জ স্ট্যান্ডের উত্তর পাশে অবস্থান নেয় বাখরনগর গ্রামের লোকজন, আর দক্ষিণ পাশে অবস্থান নেয় ভিংলাবাড়ি গ্রামবাসী।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।

পাল্টাপাল্টি এ সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, সেনা মোতায়েন — এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রিন্ট করুন