খাগড়াছড়ি সাংবাদিক নির্যাতন ২০২৫: ধর্ষণের প্রতিবাদ মিছিলে সেনা হস্তক্ষেপ, সাংবাদিক মিলনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ
খাগড়াছড়ি সাংবাদিক নির্যাতন ২০২৫: ডিবিসির প্রতিনিধি মিলন ত্রিপুরার ভিডিও-তথ্য মুছে ফেলা, মানবাধিকার ও গণমাধ্যমে নিন্দার ঝড়
খাগড়াছড়ি সাংবাদিক নির্যাতন ২০২৫ ঘটনাটি পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভাইবোনছড়ায় সংঘটিত এক ধর্ষণের প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে সেনাবাহিনীর নগ্ন হস্তক্ষেপ এবং সংবাদ সংগ্রহকালে ডিবিসি নিউজের সাংবাদিক মিলন ত্রিপুরাকে ধরে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।
‘সচেতন আদিবাসী ছাত্র সমাজ ও যুবসমাজ’-এর ব্যানারে আয়োজিত এই শান্তিপূর্ণ মিছিলটি স্থানীয় ধর্ষণ ঘটনার নিন্দা ও বিচারের দাবিতে সংগঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, সেনাবাহিনীর একটি দল হঠাৎ করে মিছিলে বাধা দেয় এবং কর্মসূচিকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

সাংবাদিক মিলন ত্রিপুরা তখন পেশাগত দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ রয়েছে, সেনা সদস্যরা তাঁকে আটক করে একটি অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। তাঁর ব্যবহৃত মোবাইল ও ক্যামেরা থেকে মুছে ফেলা হয় সংগ্রহ করা ভিডিও, ছবি ও তথ্যসমূহ।
এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলাসহ সারা দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং ছাত্র-যুব সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সহকর্মীরা বলছেন, মিলন ত্রিপুরা দীর্ঘদিন ধরে পার্বত্য জনজীবনের বিভিন্ন দুর্ভোগ ও অনিয়ম নিয়ে পেশাদার সাংবাদিকতা করে আসছেন। তাঁর ওপর এমন আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হামলা।
সাংবাদিক ইউনিয়ন ও মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সাংবাদিক নির্যাতন ২০২৫ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকারের ওপর চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে। ভুক্তভোগীর জন্য বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হলে সারাদেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক সমাজ ও অধিকারকর্মীরা।
🛑 এখনই সময় দাঁড়ানোর!
খাগড়াছড়ি সাংবাদিক নির্যাতন ২০২৫ কেবল একজন পেশাদার সাংবাদিকের ওপর বর্বরতা নয়—এটি গোটা গণমাধ্যম স্বাধীনতার ওপর হামলা। আমরা চুপ থাকলে, কাল এই হামলার শিকার হতে পারেন যেকোনো মানুষ। সঠিক বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে এখনই সোচ্চার হোন। প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, সত্যের পক্ষে দাঁড়ান।
জটলা সৃষ্টি করে মোবাইল চুরি
ট্রেনে যাত্রীদের মোবাইল ছিনতাই: ভৈরবে ৫ ছিনতাইকারীকে কারাদণ্ড
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে ট্রেনে ওঠার সময় কৃত্রিম জটলা সৃষ্টি করে যাত্রীদের মোবাইল ছিনতাইয়ের অভিযোগে পাঁচ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হকের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তার ব্যক্তিদের সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ভৈরব পৌর শহরের পঞ্চবটী এলাকার ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), নরসিংদীর পলাশ উপজেলার উত্তর চন্দন এলাকার আনোয়ার হোসেনের ছেলে সবুজ মিয়া (২২), কুমিল্লার চান্দিনা উপজেলার এতরায়পুর এলাকার মবিন মিয়ার ছেলে হাসান (২০), কুমিল্লা সদর কোতোয়ালি এলাকার মুরাপাড়া গ্রামের বাতেন মিয়ার ছেলে নুর আলম (২০) এবং শুভপুর এলাকার আবু তাহের মিয়ার ছেলে বিপ্লব আহসান (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৬ জুন) রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে যাত্রী ওঠার মুহূর্তে কৃত্রিম ভিড় ও জটলা সৃষ্টি করে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা চালায় একটি চক্র। গোপন নজরদারির মাধ্যমে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে রেলওয়ে পুলিশ।
এদিকে রবিবার দুপুরের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এক যাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টাকালে বাবুল মিয়াকে হাতেনাতে ধরে স্থানীয় জনতা। পরে তাকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় যাত্রীদের লক্ষ্য করে সংঘবদ্ধভাবে মোবাইল ছিনতাই ও চুরির ঘটনা ঘটিয়ে আসছিল একটি চক্র। যাত্রীদের অসতর্কতার সুযোগ নিয়ে তারা ট্রেনে ওঠা-নামার সময় জটলা সৃষ্টি করে মোবাইল ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত।
তিনি বলেন, “বিশেষ অভিযানের মাধ্যমে চক্রটির পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে। এরপর আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।”
আদালতের রায়ে নুর আলম ও বিপ্লব আহসানকে তিন মাস করে কারাদণ্ড, সবুজ মিয়া ও হাসান মিয়াকে দুই মাস করে কারাদণ্ড এবং বাবুল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ওসি আরও জানান, রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রী হয়রানি, চুরি ও ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
শেরপুর সীমান্তে ৫টি ভারতীয় গরু জব্দ
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকা থেকে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বাবেলাকোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসময়
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ৫টি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান শেখের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান শেখের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ১০ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান শেখ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন – গত ২ জুন অফিস থেকে বের হয়ে বাসায় যাবার পথে রিকসা ঠেকিয়ে আমার পথ রোধ করে সমন্বয়ক ও শিবির নেতাসহ কতিপয় দলবাজ।
এ সময় বহিস্কৃত শিবির নেতা জুয়েল রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান ও তাজসহ পৌর ছাত্রদলের নেতৃত্বে ১০/১২ জন রড হকিস্টিক ও পাইপ দ্বারা আমার উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট শুরু করে। এসময় জেলা ছাত্রদলের সহসভাপতি আলীম ভাই এর সহযোগীতায় প্রাণে রক্ষা পাই। ইতিপুর্বে মুনতাসির মেহেদী হাসান এর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেবার কারনে আমার উপর হামলা চালানো হয়।
বহিস্কৃত শিবির নেতা জুয়েল রানা ও সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান এর সন্ত্রাসী কর্মকান্ডের সাংগঠনিক শাস্তির দাবী জানান ছাত্রদলের আংশিক নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে পৌর ছাত্রদলের একাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















