প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশি ফেরত: কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ১২৩ জনসহ ১৯৮ জন দেশে ফিরলেন

87 6882f1344f994
আজকের কথা ডেস্ক

‘নট টু ল্যান্ড’ নীতিতে ফেরত পাঠানো হল ১২৩ বাংলাদেশিকে, তীব্র নিরাপত্তা নজরদারিতে মালয়েশিয়ান অভিবাসন কর্তৃপক্ষ

মালয়েশিয়ায় বাংলাদেশি ফেরত পাঠানোর ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (২৪ জুলাই) ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (BCPA) জানায়, টার্মিনাল ১ ও ২-এ আসা যাত্রীদের মধ্যে যাদের কাগজপত্র অসম্পূর্ণ, তাদের ‘নট টু ল্যান্ড’ নীতির অধীনে বিমান সংস্থার মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

বারনামার খবরে বলা হয়, টার্মিনাল ১ থেকে আটক ১২৮ জনের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি, বাকি ৫ জন হলেন ২ পাকিস্তানি, ২ ইন্দোনেশিয়ান ও ১ সিরিয়ান। টার্মিনাল ২-এ ৭০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি ও ২ জন ভিয়েতনামি নাগরিক।

BCPA প্রধান দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি বলেন, মালয়েশিয়াকে অবৈধ অভিবাসনের ট্রানজিট হাব বানাতে দেওয়া হবে না—এজন্য আমাদের অভিযান চলবে।

এর আগে, গত ১১ জুলাইও ৯৬ বাংলাদেশিকে একইভাবে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশি ফেরত কেবল অভিবাসন ইস্যু নয়, এটি বাংলাদেশি শ্রমবাজারের জন্যও একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

প্রিন্ট করুন