প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নামাজরত অবস্থায় ছুরিকাঘাত: কুমিল্লার মসজিদে রক্তাক্ত হামলায় যুবক আহত

saimon sumon original 1754201202
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

নামাজরত অবস্থায় ছুরিকাঘাত, এশার নামাজ চলাকালীন মসজিদের ভেতরে ছুরিকাঘাত, কুমিল্লায় চাঞ্চল্য

নামাজরত অবস্থায় ছুরিকাঘাত এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায়। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এশার নামাজের সময় শংকুচাইল উচ্চ বিদ্যালয় মসজিদের ভেতরে সায়মন (২৮) নামের এক যুবক ছুরিকাহত হন। তিনি শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী এবং সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে।

স্থানীয় মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তার পরিবার।

📌 ঘটনার পেছনের কারণ কী?

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, ব্যবসায়ী সেলিম এবং জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতা সোহেল রানা জানান, সায়মনের কাছ থেকে মোবাইল ফোন কেনেন সুমন (২৬)। বকেয়া টাকা চাওয়ায় সুমন ক্ষিপ্ত হয় এবং নামাজের সময় মসজিদের ভেতরে প্রবেশ করে ছুরি দিয়ে সায়মনকে আঘাত করে পালিয়ে যায়।

অভিযুক্ত সুমন কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা ও ভিডিও ম্যান আব্দুল ছাত্তারের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি মাদক সেবনসহ একাধিক অপরাধে জড়িত।

🧕 ইমামের সাক্ষ্য

মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন,

“এশার নামাজের দ্বিতীয় রাকাত শেষে দ্বিতীয় সেজদায় থাকা অবস্থায় হঠাৎ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।”

 

🛃 পুলিশের অবস্থান

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন,

“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তে ছুরিকাঘাতের সত্যতা নিশ্চিত হয়। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নামাজরত অবস্থায় ছুরিকাঘাত কুমিল্লার বুকে এক ভয়াবহ নজির স্থাপন করেছে। ধর্মীয় স্থানেও মানুষ আজ নিরাপদ নয়—এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

প্রিন্ট করুন