প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

হৃদয়ের গোপন পাতা: সব হারিয়ে বেঁচে থাকার ব্যথার গল্প

হৃদয়ের গোপন পাতা
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

হৃদয়ের গোপন পাতা: সব হারিয়ে বেঁচে থাকার ব্যথার গল্প

সব হারিয়েও বেঁচে থাকা যায়—এই সত্য আমি হৃদয়ের গোপন পাতা খুলে খুলে শিখেছি। তবে এই শেখাটা আসেনি সহজে। এ এসেছে বেদনাভরা রাতের কান্না, রক্তক্ষরণী হৃদয় আর নিঃশ্বাসে জমে থাকা অসহনীয় দীর্ঘশ্বাসে। হারানোর যন্ত্রণা আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, যা অন্য কেউ বোঝার ক্ষমতাও রাখে না।

জীবন এমন এক জটিল পথ যেখানে কখনো কখনো তোমাকে এমন এক জায়গায় দাঁড়াতে হয়, যেখানে সবচেয়ে প্রিয় মানুষটাকেও ছেড়ে দিতে হয়। সেই মানুষ, যার সাথে হাজারো স্বপ্ন বোনা, যার হাসিতে জীবনের আলো ছিল, যার সান্নিধ্য ছিল সুরক্ষার ছায়া—আজ সে শুধু স্মৃতির আকারে হৃদয়ের এক কোণে বেঁচে আছে।

হৃদয়ের গোপন পাতা
সাংবাদিক শরিফুল আলম চৌধুরী

আমরা প্রায়ই ভুল করি, যা ভালোবাসি তা চিরকাল থাকবে, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। অন্যের মন, অন্যের ভালোবাসা কখনোই পুরোপুরি নিজের হয় না। প্রথমে এটা বুঝতে সময় লাগে, তারপর বুঝতে পারলে হাতে থাকে শুধু শূন্যতা আর বুকের ভিতরে জমে থাকা এক অবিচ্ছিন্ন আগুন।

কিছু মানুষ আসে জীবনে আলো হয়ে, রঙ হয়ে, প্রাণে প্রাণ যোগায়। কিন্তু সেই আলো অনেক সময় নিভে যায়, রঙ মুছে যায়। বাকি থাকে শুধু ধূসর দেয়াল আর এমন এক অন্ধকার, যা কাটিয়ে ওঠা যায় না। এই অন্ধকারেই লেখা থাকে হৃদয়ের গোপন পাতা—একাকীত্বের, ব্যথার, আর নিঃসঙ্গতার গল্প।

আমারও হয়েছিল এক সময় ভেবেছিলাম, এই মানুষটাই আমার জীবনের শেষ গন্তব্য। ভেবেছিলাম, জীবন এখন থেকে শুধু সুখের হবে। কিন্তু জীবন কাউকে চিরদিন ধরে রাখে না, শুধু দেয় কিছু মুহূর্ত, কিছু দিন, তারপর ছিনিয়ে নেয়।

এখন আমার দিন কেটে যায় হাসির আড়ালে কান্না লুকিয়ে। মানুষের ভিড়ে থেকেও একাকীত্বে ভেসে যাওয়া। বুকের ভেতরে এমন এক জ্বালা জমে আছে, যা কাউকে বলতে পারি না, হয়তো কেউ বুঝতেও পারবে না।

তবুও বেঁচে আছি। কারণ বেঁচে থাকার এই অভ্যাসটাই আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। জীবনের এই কঠিন পরীক্ষায় টিকে থাকা, শূন্যতার মাঝেও খুঁজে পাওয়া অজানা এক শক্তি—এই সবই হৃদয়ের গোপন পাতায় লেখা।

হৃদয়ের গোপন পাতা আমাদের শেখায়, জীবনের যন্ত্রণার মাঝেও বেঁচে থাকা সম্ভব, কষ্টের সঙ্গে লড়াই করেও আলোর সন্ধান পাওয়া যায়।

প্রিন্ট করুন