ব্রাহ্মণপাড়া মোটরসাইকেল দুর্ঘটনা, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বামীর বাইক থেকে পড়ে হেপী বণিক (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে ছয়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেপী বণিক উপজেলার ব্রাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ী রঞ্জিত বণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন চিকিৎসা শেষে বাইকযোগে কুমিল্লা থেকে হরিমঙ্গল ফিরছিলেন রঞ্জিত বণিক ও তার স্ত্রী। কুমিল্লা-মিরপুর সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় তারা বিকল্প কুমিল্লা-বাগড়া সড়ক ব্যবহার করছিলেন। ছয়গ্রাম এলাকায় একটি ব্রিজে ওঠার সময় হেপী বণিক হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
তার মাথায় গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণ হলে দ্রুত কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হেপী বণিক ছিলেন দুই ছেলে ও এক মেয়ের জননী। তার মৃত্যুতে ব্রাহ্মণপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী রঞ্জিত বণিক ব্রাহ্মণপাড়া সদর বাজারের ‘অনিকা জুয়েলার্স’-এর মালিক।
ব্রাহ্মণপাড়া মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ে এলাকাজুড়ে শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী