প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাঁচা মাছ খাওয়া কাঠমিস্ত্রি আনোয়ার: রায়গঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দু

Rupali 20250823100942 1
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কাঁচা মাছ খাওয়া কাঠমিস্ত্রি আনোয়ার, চিকিৎসকদের মতে ঝুঁকিপূর্ণ হলেও আনোয়ার হোসেন এখনো সুস্থ রয়েছেন

কাঁচা মাছ খাওয়া কাঠমিস্ত্রি আনোয়ার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ক্ষিরতলা গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪০) পেশায় কাঠমিস্ত্রি হলেও তার অদ্ভুত খাদ্যাভ্যাসই এখন সবার বিস্ময়ের কারণ।

কাঁচা মাছ খাওয়া কাঠমিস্ত্রি আনোয়ার

আনোয়ার হোসেন জানান, ছোটবেলা থেকেই তার কাঁচা মাছ খাওয়ার অভ্যাস রয়েছে। প্রতিদিন ভাত বা রুটির সঙ্গে তিনি অনায়াসে কাঁচা মাছ খেয়ে থাকেন। আশ্চর্যের বিষয় হলো, এত বছর ধরে কাঁচা মাছ খেয়েও তার শরীরে কোনো সমস্যা দেখা দেয়নি।

তিনি বলেন, “যে কোনো তাজা মাছ আমি রান্না ছাড়া খেতে পারি। আমার কাছে এটা একেবারেই স্বাভাবিক।”

ফার্নিচারের কাজ করেই সংসার চালান আনোয়ার। তার এক ছেলে কলেজে পড়ছে আর মেয়ে বিবাহিত।

প্রতিবেশীরা জানালেন, শুরুতে তারা বিশ্বাসই করতে পারেননি। কিন্তু বছরের পর বছর আনোয়ারকে কাঁচা মাছ খেতে দেখে এখন আর কেউ অবাক হন না, বরং কৌতূহল নিয়ে দেখেন।

স্থানীয় বিএনপি নেতা কাজীমুদ্দীন বলেন, “এই প্রথম এমন একজন মানুষকে দেখলাম, যিনি কৈ মাছ, শিং মাছ এমনকি কাঁচা মাংস পর্যন্ত খেতে পারেন!”

তবে চিকিৎসকদের মতে, তা খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে নানা ধরনের ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণের আশঙ্কা থাকে। তবুও আনোয়ার হোসেনের ক্ষেত্রে এখনো কোনো জটিলতা দেখা যায়নি, যা অনেকের কাছে একেবারেই ব্যতিক্রমী ঘটনা।

রায়গঞ্জের কাঁচা মাছ খাওয়া কাঠমিস্ত্রি আনোয়ার এর অস্বাভাবিক অভ্যাস শুধু এলাকাবাসীর মাঝেই নয়, চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাঝেও কৌতূহল তৈরি করেছে। রান্না ছাড়াই কাঁচা মাছ খেয়ে দীর্ঘদিন সুস্থ থাকা নিঃসন্দেহে এক বিস্ময়।

প্রিন্ট করুন