কুমিল্লা কোতোয়ালী মডেল থানার অস্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন | পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন
কুমিল্লা কোতোয়ালী মডেল থানা– বহু দিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে থানা ভবনের অস্থায়ী স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। বুধবার (২৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী মডেল থানার আধুনিক মডেল ব্যারাক নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে। এ কারণে বর্তমান ভবন ভেঙে নতুন ভবন তৈরির সময়ও যেন থানার প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয়, সেজন্যই এই অস্থায়ী ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
জনবান্ধব সেবা নিশ্চিত করতে আধুনিক অস্থায়ী ভবন
নতুন অস্থায়ী ভবনটিতে অফিসার, ফোর্স ও সাধারণ সেবাগ্রহীতাদের জন্য প্রয়োজনীয় সব দাপ্তরিক সুবিধা রাখা হয়েছে। এর ফলে থানার প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও জনবান্ধব রূপ পাবে।
এ ছাড়া সেবাগ্রহীতারা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় পরিবেশে দ্রুত ও দক্ষতার সঙ্গে সব ধরনের পুলিশি সেবা নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে নতুন স্থাপনা
পুলিশ কর্তৃপক্ষ মনে করছে, নতুন স্থাপনা বাস্তবায়িত হলে সেবার মান বৃদ্ধি, দ্রুত প্রতিক্রিয়া এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
অনুষ্ঠানে আরও যারা ছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী