খুশির ঈদে শোক, দাদাবাড়ির পুকুরেই শেষ হলো আদুরীর ছোট্ট জীবন
সারিয়াকান্দি পুকুরে ডুবে শিশু মৃত্যু—ঈদের খুশি যেন নিমিষেই পরিণত হলো কান্নায়। পরিবারের সঙ্গে দাদাবাড়িতে বেড়াতে এসে প্রাণ হারাল আদুরী আক্তার নামে ৯ বছরের এক শিশু। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছাগলধরা গ্রামে শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আদুরী...