কুমিল্লায় পান্নারপুল সেতু সংস্কার: ১০ দিন ১ লেনে চলবে যানবাহন
কুমিল্লা সড়ক বিভাগের আওতাধীন কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) (এন-১০২) সড়কের ২৪তম কিলোমিটারে অবস্থিত পান্নারপুল সেতুর সংস্কার কাজ চলমান রয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, কুমিল্লার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সেতুটির ক্ষতিগ্রস্ত এক্সপানসন জয়েন্ট...