ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন বাজেট অনুমোদন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদনের পাশাপাশি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটও সর্বসম্মতিক্রমে পাস করা হয়। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার...