গ্রামের আড্ডা-সালিশ থেকে মুছে যাচ্ছে হুক্কা, হারিয়ে যাচ্ছে ধোঁয়ার এক ঐতিহ্য
হুক্কা বা ডাবা আবহমান বাংলার গ্রামীণ জীবনে শুধু একটি ধূমপানের যন্ত্র ছিল না, ছিল একধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম—একত্রিত হওয়ার উপলক্ষ। গ্রামের চৌধুরী বাড়ির উঠোনে কিংবা সাধারণ কৃষকের বারান্দায়—প্রায় সর্বত্রই দেখা যেত একখানি হুক্কা। যার ধোঁয়ার কুন্ডলির সঙ্গে মিশে থাকত দিনের...