‘মাদক থাকবে, নাকি থানা থাকবে—একটা বেছে নিতে হবে’: ওসি মনিরুজ্জামান
কুমিল্লার দেবীদ্বারে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে থানা পুলিশ। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা তাদের পৃষ্ঠপোষক—কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। সোমবার বিকেলে উপজেলার ১০ নম্বর গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে...