1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
  4. wpra.source.author.site.1@www.dainikajkerkotha.com : Source Author :
প্রধানমন্ত্রীর পাশে থেকেও নজরের কেন্দ্রে জুবাইদা রহমান | দৈনিক আজকের কথা  
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
ক্লাসরুমে হঠাৎ এমপি! শিক্ষার্থীদের পাশে বসে আধা ঘণ্টা লেকচার শুনলেন মনিরুল প্রধানমন্ত্রীর পাশে থেকেও নজরের কেন্দ্রে জুবাইদা রহমান 12 Killed in Cumilla Bus-Train Crash — Railway Crossing Worker Arrested এসপির কার্যালয়ের ভেতরেই পকেটমারের দৌরাত্ম্য—পুলিশ কর্মকর্তার মানিব্যাগ উধাও কিশোর গ্যাং দমনে রাতের অভিযানে ডিবি পুলিশের বড় সাফল্য— উদ্ধার দেশীয় অস্ত্রের ভাণ্ডার রাতভর হাজী ক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ—হজযাত্রীদের সেবায় সরাসরি তদারকি ডাকাতদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াই, গৃহকর্তার প্রতিরোধে নিহত এক ডাকাত! স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়! সংসদের কেনাকাটায় হরিলুট বালাগঞ্জে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা: মেধা বিকাশে প্রশংসিত স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব

প্রধানমন্ত্রীর পাশে থেকেও নজরের কেন্দ্রে জুবাইদা রহমান

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী
  • আপডেট করা হয়েছে সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বগুড়া সফরে ফুলেল শুভেচ্ছায় বরণ—প্রশাসনের উষ্ণ অভ্যর্থনায় উজ্জ্বল উপস্থিতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে বগুড়ায় এসে আলাদা করেই নজর কাড়লেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর পাশে থেকেও নিজের সৌম্য উপস্থিতি ও সরল আচার-আচরণে তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার। উষ্ণ এই অভ্যর্থনার মুহূর্তে জুবাইদা রহমানের উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পুরো সফরজুড়ে তাঁর পাশে ছিলেন ডা. জুবাইদা রহমান।

বগুড়ায় পৌঁছানোর পর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সংযত ভঙ্গি, হাস্যোজ্জ্বল উপস্থিতি ও আন্তরিকতায় তিনি উপস্থিত সবার মাঝে ইতিবাচক ছাপ ফেলেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে যখন বগুড়াজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, তখন সেই আয়োজনের মাঝেই নিঃশব্দে আলো ছড়ান জুবাইদা রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা