1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
  4. wpra.source.author.site.1@www.dainikajkerkotha.com : Source Author :
ক্লাসরুমে হঠাৎ এমপি! শিক্ষার্থীদের পাশে বসে আধা ঘণ্টা লেকচার শুনলেন মনিরুল | দৈনিক আজকের কথা  
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
কুমিল্লাকে পাত্তাই দিল না বিএনপি—২৯ প্রার্থী ফিরলেন খালি হাতে ক্লাসরুমে হঠাৎ এমপি! শিক্ষার্থীদের পাশে বসে আধা ঘণ্টা লেকচার শুনলেন মনিরুল প্রধানমন্ত্রীর পাশে থেকেও নজরের কেন্দ্রে জুবাইদা রহমান 12 Killed in Cumilla Bus-Train Crash — Railway Crossing Worker Arrested এসপির কার্যালয়ের ভেতরেই পকেটমারের দৌরাত্ম্য—পুলিশ কর্মকর্তার মানিব্যাগ উধাও কিশোর গ্যাং দমনে রাতের অভিযানে ডিবি পুলিশের বড় সাফল্য— উদ্ধার দেশীয় অস্ত্রের ভাণ্ডার রাতভর হাজী ক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ—হজযাত্রীদের সেবায় সরাসরি তদারকি ডাকাতদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াই, গৃহকর্তার প্রতিরোধে নিহত এক ডাকাত! স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়! সংসদের কেনাকাটায় হরিলুট

ক্লাসরুমে হঠাৎ এমপি! শিক্ষার্থীদের পাশে বসে আধা ঘণ্টা লেকচার শুনলেন মনিরুল

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী
  • আপডেট করা হয়েছে সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

টিকাদান কর্মসূচি শেষে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসে নজরুলের কবিতা শুনলেন এমপি

শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে ক্লাসে মনোযোগী এক বিরল দৃশ্যের জন্ম দিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। কোনো আনুষ্ঠানিকতা নয়—সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে তিনি হয়ে গেলেন একজন সাধারণ শিক্ষার্থী।

সোমবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে সপ্তম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে হঠাৎ করেই উপস্থিত হন তিনি। শিক্ষিকার অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করে শিক্ষার্থীদের পাশে বসেন এবং ক্লাস স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বলেন। এমনকি এ সময় অন্য কাউকে ক্লাসে প্রবেশ না করার নির্দেশও দেন।

প্রায় আধা ঘণ্টা ধরে তিনি মনোযোগ দিয়ে পুরো ক্লাসের পাঠ শোনেন। একপর্যায়ে এক শিক্ষার্থীর কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতার আবৃত্তিও উপভোগ করেন তিনি।

এর আগে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় আয়োজিত টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন এমপি মনিরুল। অনুষ্ঠান শেষে স্কুল পরিদর্শনে গিয়ে এই ব্যতিক্রমী মুহূর্তের সৃষ্টি হয়।

ক্লাস শেষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা