৩ দিনেও আদালতে হাজির হয়নি ধর্ষণ মামলার মূল আসামি : হাসপাতালে নিরাপদে ফজর আলী!
কুমিল্লার মুরাদনগরে এক নারীর উপর সংঘটিত ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল অভিযুক্ত ফজর আলীকে এখনো আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ছবি সংহৃহিত।
কুমিল্লার মুরাদনগরে এক নারীর উপর সংঘটিত ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল অভিযুক্ত ফজর আলীকে এখনো আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত ফজর আলী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার (গতকাল) তার শারীরিক অবস্থা বিবেচনায় আদালতে হাজির করা হয়নি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে – এই তথ্য আদালতকে জানানো হয়েছে। এরপর আদালতের আদেশে তাকে হাসপাতালেই কারা পুলিশ দিয়ে পাহারায় রাখা হয়েছে।”
জানা গেছে, ঘটনার রাতেই জনতা তাকে ধরে মারধর করে, যার ফলে তার হাত ও পা ভেঙে যায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, গ্রেফতার হওয়া বাকি চার আসামিকে রবিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “ঘটনার মূল আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।”
কুমিল্লার মুরাদনগরে এ ন্যক্কারজনক ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং পুলিশের তৎপরতা ও তদন্ত নিয়ে চলছে নানা আলোচনা।
























