শেখ হাসিনার ‘সব বিষয়ে না বলার’ অনুরোধ জানালেন গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি তার পোস্টের শেষাংশে বলেন, “আল্লাহ আপনার মঙ্গল করুন।”
বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ফেসবুকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন—সব বিষয়ে বক্তব্য না দিতে অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, “আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, আপনার প্রিয়জন সালমান এফ রহমান, আনিসুল গং ও এস আলম গং মিলে দেশের কী সর্বনাশ করেছেন!”
রনি তার ফেসবুক পোস্টে লিখেন,
“আপনি হয়তো ভাবছেন ড. ইউনূস ব্যর্থ আর দেশবাসী ফুলের মালা হাতে আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু বাস্তবতা ভিন্ন—নুরুল হুদার গালে জুতার আঘাত ও গলায় জুতার মালা সেই নির্মম বাস্তবতাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।”

তিনি সরাসরি লিখেছেন, “রাষ্ট্র এখন হুদার পাশে থাকলেও জনগণ খুশি হয়েছে এই ঘটনায়। ভবিষ্যতে আরো ভয়াবহ কিছু ঘটতে পারে—এটা আপনি চাইলে আপনার প্রিয় বেনজির-বিপ্লবদের দেশে পাঠিয়ে দেখে নিতে পারেন।”
প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে রনি আরও বলেন, “আপনি যখন নুরুল হুদার পক্ষ নেন, তখন রাষ্ট্র ও সুশীল সমাজ নীরব হয়ে পড়ে। তারা বাধ্য হয় জনগণের পক্ষে অবস্থান নিতে। আপনার কথার মূল্য তখনই শূন্যে পৌঁছে যায় যখন আপনি জনতার বিপরীতে কথা বলেন।”
গোলাম মাওলা রনি তার পোস্টের শেষাংশে বলেন, “আল্লাহ আপনার মঙ্গল করুন।”

























