

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেছেন, শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি, অথচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মামলা দ্রুত সমাধান হয়েছে।
এক বছরে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা
শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীতে ‘অন্তর্বর্তী সরকারের এক বছর দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের এক বছরের কর্মকাণ্ডে প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘাটতি স্পষ্ট। বিশেষ করে মব সন্ত্রাস, আহত পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ এবং মিথ্যা মামলার সমাধানে কোনো অগ্রগতি হয়নি।
শ্রমিকদের মামলা প্রত্যাহারের দাবি
আনু মুহাম্মদ বলেন, “২০ হাজারের বেশি শ্রমিকদের বিরুদ্ধে মামলা এখনো চলছে। আমরা বহুবার এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি, কিন্তু সরকার সে পথে হাঁটেনি। ক্ষমতাবানদের মামলা দ্রুত নিষ্পত্তি হয়, কিন্তু সাধারণ শ্রমিকদের মামলা বছরের পর বছর ঝুলে থাকে।”
মব সন্ত্রাস নিয়ে সরকারের নীরবতা
তিনি অভিযোগ করেন, সরকার গঠনের দুই মাসের মাথায় মাজার, মসজিদ, মন্দির, বাড়িঘর ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা মব হামলার মাধ্যমে ধ্বংস করা হলেও, জড়িতদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তার বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কিছু প্রভাবশালী ব্যক্তি মব সন্ত্রাসকে আশ্রয় দিয়েছেন এবং সেটিকে প্রেশার গ্রুপ হিসেবে চালানোর চেষ্টা করেছেন।
নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাবদ
শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা সম্পর্কে বলতে গিয়ে আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক ও পুলিশ সংস্কার করতে হবে। সমন্বয়হীনতা ও পক্ষপাত থাকলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।”