মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কণ্ঠভোটে নির্বাচিত ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

গাইবান্ধা জেলা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন, সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক বকুল

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা থেকে : প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৩৬ পিএম
গাইবান্ধা জেলা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন, সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক বকুল
google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। কণ্ঠভোটের মাধ্যমে মোশফেকুর রহমান রিপনকে সভাপতি এবং আব্দুল মোতালেব সরকার বকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সোমবার (১৮ মে) সকালে পলাশবাড়ী পৌর শহরের খাদ্য গুদাম সংলগ্ন শাওন এন্টারপ্রাইজ মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশফেকুর রহমান রিপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, আইন বিষয়ক সম্পাদক জলিলুর রহমান জলিল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছামছুল আলম ছামছু, শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন পিন্টু, গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা এবং গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছামছুল আলম।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সোবহান মণ্ডল, আবুল কালাম আজাদ সাবু, আবু তাহের মণ্ডল এবং সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি।

সভায় উপস্থিত শ্রমিকদের কণ্ঠভোটে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কার্যকরী সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবু তাহের মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ ও মিল্লাত সরকার মিলন, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক রফিকুল মিয়া, সড়ক সম্পাদক ছাদেকুল ইসলাম মিন্টু ও হাসান মাস্টার, দপ্তর সম্পাদক ছায়েদ আলী, ক্রীড়া সম্পাদক জালাল সরকার, ধর্মীয় সম্পাদক মমিন শেখ, প্রচার সম্পাদক রাজু আহমেদ এবং কার্যকরী সদস্য সাজু মিয়া, খাজা মিয়া ও আহসান হাবিব হিন্দোল।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। একইসঙ্গে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মৃত ও কন্যাদায়গ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

পঞ্চগড়ে মসজিদভিত্তিক শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় থেকে : প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:১২ পিএম
পঞ্চগড়ে মসজিদভিত্তিক শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের চাকরি স্থায়ীকরণ এবং রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে পঞ্চগড় মিডিয়া হাউজে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মাওলানা মো. আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা মো. জাহেদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার, দপ্তর বিষয়ক সম্পাদক ফয়জুল হক এবং কার্যনির্বাহী সদস্য জাহানারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সংগঠনের পক্ষ থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে শিশুদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু প্রকল্পভিত্তিক চাকরির কারণে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে চাকরির অনিশ্চয়তা ও আর্থিক সংকটে ভুগছেন।

লিখিত বক্তব্যে মাওলানা আবুল বাশার বলেন, বর্তমানে শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক মাত্র ৬ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিচালনার জন্য অত্যন্ত অপ্রতুল। সন্তানদের লেখাপড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন।

তিনি আরও বলেন, মানবিক দিক বিবেচনায় দ্রুত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করে চাকরি স্থায়ী করার দাবি জানানো হয়েছে। এ দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং দীর্ঘদিন ধরে অবহেলিত শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ লাঘব করবে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

কৃষকদের মাঝে ব্র্যাক ধান-১০ বীজ বিতরণ

পঞ্চগড়ে নিরাপদ খাদ্য উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় থেকে : প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৫৮ পিএম
পঞ্চগড়ে নিরাপদ খাদ্য উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল কৃষক মো. নাদের আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক সিডের পঞ্চগড় টেরিটরি সেলস অফিসার কৃষিবিদ শাকিল হোসেন।

এতে এলাকার প্রায় ৭০ জন মডেল কৃষক অংশ নেন। কর্মশালায় বক্তারা উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে আমন মৌসুমের জন্য হাইব্রিড জাতের ‘ব্র্যাক ধান-১০’ এর এক কেজি করে বীজ উপহার হিসেবে বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম বলেন, “টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এখন সময়ের অন্যতম দাবি। কৃষকদের সঠিক পরামর্শ ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা গেলে নিরাপদ খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এ লক্ষ্যেই ব্র্যাক সিড কৃষকদের মাঝে মানসম্মত বীজ সরবরাহ করে যাচ্ছে।”

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

১৫০ পিস ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে ৫ মামলার পলাতক মাদক কারবারি নাজমা গ্রেফতার

এবিএম আতিকুর রহমান বাশার প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:৫৮ পিএম
দেবীদ্বারে ৫ মামলার পলাতক মাদক কারবারি নাজমা গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে আন্তঃজেলা মাদক কারবারি হিসেবে পরিচিত নাজমা বেগমকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৮ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সানানগর এলাকায় অভিযান চালায়। এসময় নিজ পিত্রালয় থেকে নাজমা বেগমকে আটক করা হয়।

গ্রেফতার নাজমা বেগম (৩০) সানানগর গ্রামের সফিকুল ইসলামের মেয়ে। তার স্বামীর বাড়ি রাঙ্গামাটি এলাকায় বলে জানা গেছে। দেবীদ্বার থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মোট পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, এর আগে একাধিকবার অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। অবশেষে সোমবারের অভিযানে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমা দাবি করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসার চালানো ও স্বামীর চিকিৎসার ব্যয় মেটাতে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে সুমন (১৭) বর্তমানে একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

দেবীদ্বার থানার এসআই আব্দুল মতিন বলেন, “নাজমা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দেবীদ্বার থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় এক বছরের সাজা হওয়ার পরও তিনি আত্মগোপনে থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।”

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×